ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ হাজার ৮৩০ জন রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯ হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।


অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ২৯ হাজার ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ।

ads
ads
ads

Our Facebook Page

↑